, || - ||

চেয়ারম্যান প্রার্থী জাহিদ মির্জার স্ব-অর্থায়নে সড়ক সংস্কার কাজ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নভুক্ত পশ্চিম করপাড়ার আন্দিরপাড় বাজারের মূল সড়কের ভঙ্গুর অংশে ইটের সুরকি দিয়ে ইউপি
চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মির্জার স্ব-অর্থায়নে সড়কের সংস্কার কাজ করে চলাচলের উপযোগী করা হয়।
রোববার দুপুরে উক্ত সড়কের বড় বাড়ি থেকে আন্দিরপাড় পযর্ন্ত মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অংশে ইটের সুরকি দিয়ে ভরাট করা হয়।
এ প্রসঙ্গে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, এই রাস্তাটি দীর্ঘদিন থেকে সাধারণ জনগনের চলাচলের ভোগান্তির কারণ ছিলো। মানুষের হাঁটা চলায় বিঘœতা ঘটার খবরে মানবতার সেবক ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মির্জা তার নিজস্ব অর্থায়নে এবং আমি ও আমার ছোট ভাই বাবু মির্জার সার্বিক সহযোগিতায় রাস্তাটির কিছুটা হলেও মেরামত করি। যার ফলে সাধারণ জনগনের চলাচলের ভোগান্তি দূর হবে বলেও আশা করছি। আমরা এমন একজন সমাজসেবীকে ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

Please follow and like us: