, || - ||

চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের অন্তভুক্ত ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।

শুক্রবার বিকেলে উজিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের আহবায়ক মোঃ খালেদ সাইফুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজান খান, মোজ্জামেল হক মাছুম, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের আহবায়ক যুগ্ম আহবায়ক মোঃ শাহনেওয়াজ, শাহনেওয়াজ মজুমদার, মোঃ আবু মিয়া, আহসান উল্যাহ, মোঃ লিংকন।

 

উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন, সদস্য জাহাঙ্গীর, মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে উজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ হাসান মজুমদারকে সভাপতি, নাজির আহমেদকে সাধারন সম্পাদক, ২নং ওয়ার্ডে এয়াকুবকে সভাপতি, রুবেলকে সাধারন সম্পাদক , ৩নং ওয়ার্ডে তৌহিদুল ইসলামকে সভাপতি, ইমানকে সাধারন সম্পাদক ,৪নং ওয়ার্ডে নাছিরকে সভাপতি, সাধারন সম্পাদক রাজিব, ৫নং ওয়ার্ডে আবদুল মতিনকে সভাপতি, সাধারন সম্পাদক বদিউল আলম,

৬নং ওয়ার্ডে রাসেদকে সভাপতি,শরীফুল সাধারন সম্পাদক ,৭নং ওয়ার্ডে নাজমুলকে সভাপতি, রাসেলকে সাধারন সম্পাদক ,৮নং ওয়ার্ডে শ্রী রিপন চন্দ্র দাসকে সভাপতি,মোঃ ফারুক সাধারন সম্পাদক , ৯নং ওয়ার্ডে সুমনকে সভাপতি, জাহিদ হাসানকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

Please follow and like us: