, || - ||

চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা দিক-নির্দেশনায় উপজেলার কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাছুম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান। মঙ্গলবার সন্ধ্যায় কনকাপৈত ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কনকাপৈত ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ তারেক মনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী, কনকাপৈত ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী সানজিদ হাসান শাকিল, মোঃ সিয়াম। কনকাপৈত ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সাকিবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন ছাত্রদল অন্তর, সাকিব, অভি, রবিউল, কাইয়ুম ও রাসেদসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: