কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় উপজেলার কনকাপৈত ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন। মঙ্গলবার বিকেলে করপাটি বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কনকাপৈত ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী মহিন উদ্দিন নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কনকাপৈত ইউনিয়ন বিএনপির আহবায়ক নিজাম উদ্দিন মিয়াজী, সদস্য সচিব মোঃ ইয়াছিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, আবুল হাসেম, রফিকুল ইসলাম শামীম, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, মোঃ খোরশেদ আলম, বাতিসা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য মো: হানিফ, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আবদুল হালিম ভূঁইয়া, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী ফরহাদ, কনকাপৈত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা ফরিদ খান, কনকাপৈত ইউনিয়ন ছাত্রদল নেতা তারেক মনোয়ার। কনকাপৈত ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাছুম বিল্লাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ বাচ্চু, পৌরসভা মৎস্যজীবিদলের আহবায়ক সুজন রানা, বাতিসা ইউনিয়ন যুবদলের যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম চৌধুরী, কনকাপৈত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রহিম, পৌর মৎস্য জীবিদলের যুগ্ম আহবায়ক টিটু দাস, মোঃ নাছির, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ভট্টু মিয়া, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইমন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কাউসার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন মিয়া, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল মজুমদার, ৬নং ওয়ার্ড যুবদলের মনির মজুমদার, সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক তারেক মনোয়ার, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, ৯নং ওয়ার্ড যুবদলের আবদুর রহিম, সাধারণ সম্পাদক মনির মজুমদার, উপজেলা ছাত্রদল নেতা রিফাত, সিফাতসহ কনকাপৈত ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কাজী মহিন উদ্দিন নয়নকে সভাপতি ও মাছুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে কনকাপৈত ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুনকে ভালো বেশে একটি কাঠ গোলাপ গাছ উপহার দেন এমরান নার্সারির সত্ত্বাধিকারী এমরান হোসেন।
, || - ||
চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: