, || - ||

চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে কালিকাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক ডাঃ আনোয়ার হোসেন।

কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মীর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন খোকনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মুন্না মফিজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুবদল নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হাজারী, শরিফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। পরে বিএনপি, যুবদল, ছাত্রদল, প্রবাসী ফোরামের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Please follow and like us: