রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামের কালিকাপুর, শ্রীপুর, মুন্সিরহাট ও কনকাপৈত ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর, শ্রীপুর, মুন্সিরহাট ও কনকাপৈত ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ যোবায়ের হোসেন।

শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, নূর মোহাম্মদ, জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম শামীম, মোঃ দেলোয়ার হোসেন মজুমদার মাছুম।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন

উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূঁইয়া,
কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য হানিফ মিয়া, শ্রীপুর ইউনিয়ন যৃবদল নেতা মামুন মজুমদার, কালিকাপুর ইউনিয়ন যুবদল নেতা আফজল শরীফ, কনকাপৈত ইউনিয়ন যুবদল নেতা কাজী মহিউদ্দিন নয়ন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা আবদুল হালিম।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুন্নবী মানিক, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা জাফর আহমেদ, কনকাপৈত ইউনিয়ন যুবদল নেতা মাছুম বিল্লাহ, আবদুর রহিম, কালিকাপুর ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহিম ডালিম, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা আবদুল মোতালেব, ইসমাঈল হোসেন, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা হাসান মজুমদার, কালিকাপুর ইউনিয়ন যুবদল নেতা নবীর হোসেন দেলোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন যুবলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে কালিকাপুর ইউনিয়নে আফজাল শরীফকে আহবায়ক ও ফরহাদ হাজারীকে সদস্য সচিব করে ৭৩ সদস্য, শ্রীপুর ইউনিয়নে মামুন মজুমদারকে আহবায়ক ও সুমন খন্দকারকে সদস্য সচিব করে ৫৩ সদস্য, মুন্সিরহাট ইউনিয়নে আবদুল হালিম ভূঁইয়াকে আহবায়ক, জাফর আহমেদকে সদস্য সচিব করে ৬১ সদস্য ও কনকাপৈত ইউনিয়নের কাজী মহিন উদ্দিন নয়নকে আহবায়ক ও মাছুম বিল্লাহকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবাক কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please follow and like us: