, || - ||

চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন দক্ষিণের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক মোঃ দলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সদস্য সচিব মোঃ সোলাইমান কবির। এ উপলক্ষে বুধবার বিকেলে কাতালিয়ায় আয়োজিত অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবদুর রব মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ সর্দার, মোঃ মমিনুল ইসলাম, মোঃ জাফর আহমেদ, মোঃ নূর হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হানিফ মিয়া হানু, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সদস্য ডাঃ মোঃ আবু হানিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হাসেম, মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আনিছুর রহমান, মোঃ মামুনুর রশিদ। কাশিনগর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সদস্য মোঃ ইউনুছ ডিলার ও মোঃ জাহাঙীর হোসেন মিন্টুর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাছিম আলী, বাবুল, মুকবুল আহমেদ, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন জাসিম, কামরুল ইসলাম, আসাদুজ্জামান এরশাদ, কাজী আলমগীর, কাশিনগর ইউনিয়ন কৃষকদল নেতা সহিদ উল্যাহ, কাশিনগর ইউনিয়ন ছাত্রদল নেতা আবদুস সালাম রনি, ইসমাইল হোসেন জীবন, কাউছার আহাম্মদে অভিসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: