, || - ||

চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪২০ পরিবারের মাঝে ওষুধ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

বিশ্বজুড়ে চলমান কোভিড-১৯ ভাইরাসের কারণে মহামারীতে এখনো সুনির্দিষ্ট কোন ওষুধ বা টিকা আবিস্কার হয়নি। ইতিমধ্যে ভারতের আয়ূশ মন্ত্রণালয় ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের উচ্চতম জুড়ি বোর্ড করোনা মহামারীতে মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সর্বসম্মতিক্রমে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক এলবাম-৩০ কে শরীরের ইমোউনো সিস্টেমকে বোষ্ট করার জন্য জনকল্যাণে নির্বাচিত করেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিধি মেনে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের জন্য জাতীয়ভাবে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আস্বস্ত হয়ে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের জন্য আর্সেনিক এলবাম-৩০ নামের ওষুধ প্রদান করেছেন মিয়াবাজারস্থ হ্যানিম্যান হোমিও ক্লিনিকের মালিক রোটারিয়ান ডাঃ আনোয়ার হোসেন।

শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে ৪২০ পরিবারের মাঝে ওষুধ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহীন রেজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এয়াছিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ লিপন, ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, হাজী আবুল হাশেম, আবদুস সালাম, আবদুল্লাহ আল কাফি কাদির, আলমগীর হোসেন, ফারুক হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মমিন ভুঁইয়া, শাহ আলম, সাবু মেম্বার, মিজান ড্রাইভার, দিদার মজুমদার, আলী হায়দার, আমান উল্লাহ, আবুল হাশেম, যুবদল নেতা আজিম উদ্দিন খাঁন, ডাঃ মোঃ সাজু, এয়াছিন মজুমদার, এমরান হোসেন শাহিন ও আবু তাহের মজুমদার প্রমুখ।

Please follow and like us: