কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার বীরচন্দ্রনগর মানছুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে মাদ্রাসার অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি.এম মীর হোসেন মীরু। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুজিবুর রহমান মিয়াজী, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের ও যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতনসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Please follow and like us: