, || - ||

চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সিরহাট বাজারে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মেম্বার। মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিতু, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী রকিব, উপজেলা যুবদল নেতা মোঃ সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সবুজ, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, জসিম উদ্দিন, সদস্য আবদুল হাকিম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শাহ আলম, মুন্সিরহাট ইউনিয়ন তাঁতীদলের সভাপতি অহিদুর রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শফিকুল ইসলাম মজুমদার, মৎস্যজীবি দলের সভাপতি মনোহর আলী, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল নেতা আবদুর রাজ্জাক, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউনুছ শিকদার। মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কাজী রিপন ও যুবদল নেতা জাফর আহমেদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মোল্লা, সাধারণ সম্পাদক কোব্বাত মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ভূঁইয়া ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী আমিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী মেয়াদত্তীর্ণ সকল সাংগঠনিক কমিটি পূর্ণগঠনের অংশ হিসেবে বর্ধিত সভায় উপস্থিত উপজেলা বিএনপি, মুন্সিরহাট ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের পরামর্শ ও বক্তব্যের আলোকে মুন্সিরহাট ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Please follow and like us: