কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিকনির্দেশনায় উপজেলার শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের হোসেন।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে পাশাকোট শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের আহবায়ক মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিতু, সদস্য সচিব মোঃ সেলিম মুহুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, হাজী নুর মোহাম্মদ, উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম, শুভপুর ইউনিয়ন উত্তর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলাম, ডাঃ জালাল, শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন মিয়া, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম, মোঃ কামাল পাশা, মোঃ খোরশেদ আলম, মোঃ সামছুল আলম, মোঃ নাছির উদ্দিন টনি, শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আর্মি ইয়াছিন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা, উপজেলা যুবদলের সদস্য ওয়াসিম রানা সুজন, ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল সবুজ, মামুন, ইমরান, মোঃ রিপন, জাবেদ হোসেন, আমজাদ হোসেন, শাহাদাৎ, শরীফ।
শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম ও সদস্য সচিব মোঃ সেলিম মিয়ার যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ সাত্তার মিয়াজী, উজিরপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ সাগর, ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আমান মিয়া ও ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফজর আলী সাধারন সম্পাদক মোঃ জসিমসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে মোঃ রিপন মিয়াকে সভাপতি, মোঃ সেলিম মিয়া, জাকির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও আবুল হাসেমকে সাধারণ সম্পাদক করে শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উজিরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক অধ্যাপক আতিকুল হক ও বিএনপি শহীদ কন্টাক্টরের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
Please follow and like us: