, || - ||

চৌদ্দগ্রামের শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুভপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ডেভিড। শুভপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শুভপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম আহবায়ক আবদুল ওহাব, শুভপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈকত হোসেন মিয়াজী, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক বশির আল হেলাল, যুগ্ম আহবায়ক মনির হোসেন। শুভপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবদুছ ছাত্তার, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কাজী মোঃ বেলাল, মোঃ টিপু, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু মিয়া, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মুজিব, শুভপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার আমিন, শুভপুর দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা মোঃ রিপন, শুভপুর উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নজির আহম্মদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল, শুভপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শুভপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা তাজুল ইসলাম, কুয়েতস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, শুভপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ শাহ জাহান, শুভপুর দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা সেলিম মিয়াজী, মোঃ সবুজ ও শুভপুর উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ শরীফসহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: