, || - ||

চৌদ্দগ্রামে ‘অক্সিজেন’ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে গতকাল পর্যন্ত ২৯৪২ ব্যাগ রক্তদান করা হয়েছে। ‘গাছে গাছে ভরবো দেশ, সবুজ হবে বাংলাদেশ’-এ স্লোগানকে ধারন করে প্রতি বছরের ন্যায় এবারও রোববার জগন্নাথ ইউনিয়নের সোনাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা মাদরাসা, কওমী মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল।
চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুল মমিন, আবুল হাশেম, মোঃ এমদাদ উল্যাহ, নুর মোহাম্মদ সুমন, পরিচালক মোঃ রাফি, সদস্য আবদুল হাকিম মামুন, মডারেটর কিরন, মোহন, রাকিবসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রবাসী রেমিটেন্সযোদ্ধা ও জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল বলেন, রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি অক্সিজেন ছাড়াও মানুষ বাঁচার কোন উপায় নেই। বৃক্ষরোপনের মাধ্যমে মানুষ অক্সিজেন পাবে। আর এ গুরুত্বপূর্ণ কাজটি করছে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন। রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপন-মহৎ কাজে আমাদের উচিত সহযোগিতা করা।
চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন বলেন, ২০২০ সালের ৮ জুন প্রতিষ্ঠার পর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন সমস্যায় আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের ২৯৪২ ব্যাগ রক্তদান করা হয়েছে। মানুষের বাঁচার গুরুত্বপূর্ণ উপাদান ‘অক্সিজেন’ বাড়ানোর জন্য প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হচ্ছে।

Please follow and like us: