‘দান নয় স্বাবলম্বী করাই আমাদের একমাত্র লক্ষ’-এমন প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত হয়ে সৌদিআরবে মারা যাওয়া চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের ওমর ফারুকের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে শাহীওয়াল উন্নতজাতের একটি গরু ও নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। সোমবার গরু ও টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, পরিচালক মনোয়ার হোসেন মুন্না, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ রাসেল, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সদস্য জসিম উদ্দিন হাসান, নবী উল্যাহ, সাইফুল ইসলাম, মোঃ সরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, পাটানন্দী গ্রামের পূর্বপাড়ার ওমর ফারুক অনেক টাকা ঋণ করে সৌদি আরবে যাওয়ার কিছুদিন পরে তার ক্যান্সার ধরা পড়ে। প্রবাসে কান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। ওমর ফারুকের মৃত্যুর পরে তাদের পরিবারটি অসহায় হয়ে পড়ে। পরিবারের আয়ের উৎস বলতে কিছুই নেই। মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে, পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নিয়ে, সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে অসহায় ওমর ফারুকের পিতার নিকট ‘শাহীওয়াল’ উন্নত জাতের একটি গরু হস্তান্তর করা হয় এবং গরুর খাদ্য ক্রয়ের জন্য নগদ দশ হাজার টাকাও প্রদান করা হয়।
মানবিক গুণাবলীর অধিকারী কিছু মানুষের কষ্টে অর্জিত অর্থ মানবতার কল্যাণে ব্যয় করাই ছিলো আমাদের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য। এই ধারাবাহিকতা অদূর ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে আশা স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেনের।
, || - ||
চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে উন্নতজাতের গরু ও নগদ টাকা হস্তান্তর
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: