কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের জয়নাল আবেদীনের পিত্তথলি ও কিডনী অপারেশনের জন্য সংগৃহীত ৮০ হাজার ৭’শ টাকার চেক হস্তান্তর করেছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। এ উপলক্ষে রোববার অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন খোকন, মনোয়ার হোসেন মুন্না, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন, ডুবাই প্রবাসী মোঃ রাসেল, সাংবাদিক এমদাদ উল্যাহ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সদস্য আমিরুল আলম, মোঃ হাসান, এনায়েত উল্লাহ মাসুম, রুবেল রানা, আলাউদ্দিন আলোসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us: