, || - ||

চৌদ্দগ্রামে আলো দিশারী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রীসহ নগদ অর্থ বিতরন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নের পাইকোটা আলোর দিশারী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা শ্রীপুর ইউনিয়নপাইকোটা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন ম্যাক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজির আহম্মেদ। আলো দিশারী সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আলম, সংগঠনের সেক্রেটারি দলিল লেখক ইমাম হোসেন, মজুমদার রায়হান, সাবেক কৃষি অফিসার আবু তাহের, প্রফেসর হোসেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মজুমদার, সংগঠনের অর্থ সম্পাদক ডাঃ আব্দুল হাকিম, শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, ইউপি সদস্য ডাঃ তফুরা আক্তার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, মনির হোসেন। সঞ্চালনায় ডাঃ সাইফুল ইসলাম এই সময় বিভিন্ন আলেমগন ও বিশিষ্ট রাজনীতি বিদ গণ উপস্থিত ছিলেন

Please follow and like us: