কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের পদুয়া বাজারে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৭০৪ তম আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের মোঃ শাখাওয়াত হোসেন। ৪নং শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ এমদাদুল হক শাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাছারীপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার এফএডিপি ও শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী, কুমিল্লা শাখার এক্সিকিউটিভ অফিসার ও এজেন্ট ব্যাংকিং এপ্লোভাল ডেক্স অফিসার মোঃ মিজানুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংক পদুৃয়া বাজার আউটলেট এজেন্ট শাখার মোহাম্মদ ইয়াকুব শরীফ। কাছারীপাড়া ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক মোঃ আবদুল কাদেরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাছারীপাড়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মোঃ মাকছুদুর রহমান, প্রভাষক মুফতি মশিউর রহমান সালেহীসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ। আলোচনা শেষে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে ৭০৪তম আউটলেটের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
, || - ||
চৌদ্দগ্রামে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৭০৪তম আউটলেট শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: