, || - ||

চৌদ্দগ্রামে ইউনাইটেড হিউম্যান ওয়েলফেয়ারের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনাইটেড হিউম্যান ওয়েলফেয়ারের উদ্যোগে বাতিসা মদিনাতুল উলুম মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবদুল মতিন। মাদরাসার প্রধান মাওলানা মোবাশে^র আহমেদের সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড হিউম্যান ওয়েলফেয়ারের প্রধান সমন্বয়কারী এম এ খায়ের মজুমদার, সদস্য মাহতাব চৌধুরী বাবু, মোঃ বিজয় মজুমদার, রিপন মোল্লা, আকাশ গাজী, আলাউদ্দিনসহ মাদরাসার শিক্ষক-ছাত্রবৃন্দ।

 

Please follow and like us: