, || - ||

চৌদ্দগ্রামে ইনসি সিমেন্টের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে ইনসি সিমেন্টের ডিলার মুন্সিরহাট বাজারের মেসার্স নুসরাত ট্রেডার্সের উদ্যোগে বাড়ির মালিক, প্রকৌশলী ও কনক্ট্রাক্টর সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে হোটেল অফ-বিট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনসি সিমেন্টের আরএসএম আবদুল আলীম সরকার। মেসার্স নুসরাত ট্রেডার্সের স্বত্তাধিকারী খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইনসি সিমেন্টের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মুনিরুজ্জামান মুরাদ, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ মিরন মজুমদার, সেলস্ ইঞ্জিনিয়ার একেএম নুরুন নবী রাজিব, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ কাজী নুর মোহাম্মদ ও ইউপি মেম্বার দেলোয়ার হোসেনসহ বাড়ির মালিক, ইঞ্জিনিয়ার ও রিটেইলারসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও রাতের খাবারের মাধ্যমে সম্মেলন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইনসি সিমেন্ট থাইল্যান্ডে নিজস্ব প্ল্যান্ট থেকে সরবরাহকৃত উচ্চমানের ক্লিঙ্কার দ্বারা তৈরি করা হয়। উন্নত এফএলএস প্রযুক্তি সমৃদ্ধ হওয়ায় এই সিমেন্ট সচেতন গ্রাহকের পছন্দের শীর্ষে রয়েছে’।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us: