, || - ||

চৌদ্দগ্রামে ইনসি সিমেন্ট পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে মেসার্স নুসরাত ট্রেডার্সের উদ্যোগে ইনসি সিমেন্ট পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিরহাট বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনসি সিমেন্টের চট্টগ্রাম বিভাগীয় সেলস্ ম্যানেজার আবদুল আলীম সরকার। মেসার্স নুসরাত ট্রেডার্সের স্বত্তাধিকারী ও ইনসি সিমেন্টের ডিলার খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডা. মোশাররফ হোসেন বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আর্মি আবদুল মালেক, বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান কনট্রাকট, শামীম ফিসারীর মালিক শামীমুল ইসলাম, সফি ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন, সেলস্ ইঞ্জিনিয়ার মোঃ রায়হান হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত বাড়ি ওয়ালা, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজমিস্ত্রী গণ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে মেসার্স নুসরাত ট্রেডার্স ও ইনসি সিমেন্টের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Please follow and like us: