, || - ||

চৌদ্দগ্রামে উপহার হিসেবে ৪৫০ পরিবারের মাঝে ওষুধ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৫০ পরিবারের মাঝে শারিরীক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক আর্সেনিক এ্যালবাম-৩০ নামের ওষুধ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। সোমবার কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামমুড়া জামে মসজিদের সামনে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওষুধদাতা মিয়াবাজারস্থ হ্যানিম্যান হোমিও ক্লিনিকের মালিক ডাঃ আনোয়ার হোসেন। ইউপি মেম্বার মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অহিদুর রহমান সর্দার, ডাঃ জাফর, মোঃ জসিম, মোঃ ফয়েজ ও নুর হোসেন রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। করোনা মহামারীর সময়ে ঘরে ঘরে শারিরীক ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ওষুধ বিতরণ করায় ডাঃ আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়েছে গ্রামের লোকজন।

Please follow and like us: