, || - ||

চৌদ্দগ্রামে কখনোই ক্ষমতার দাম্ভিকতা দেখাননি কাজী জাফর-কাজী নাহিদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ বলেন, জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ শিক্ষামন্ত্রী, বানিজ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন। দায়িত্ব পালনের কোন সময়েই চৌদ্দগ্রামে ক্ষমতার দাম্ভিকতা দেখান নাই। কুমিল্লার তৎকালীন ডিসি এসপিকে কখনো ফোন করে কোন কাজে প্রেসার দেন নাই। জেলায় কিংবা থানায় কখনো বলেননি কাউকে গ্রেফতার করার জন্য কিংবা মামলা দেয়ার জন্য। চৌদ্দগ্রামে কাজী জাফর আহমেদের বিরুদ্ধে ঐসময় অনেকেই কথা বলেছিল। কিন্তু উনি কখনো তাদের কাউকে গ্রেফতার করান নাই এমনকি মামলাও দেন নাই। গত ৩০বছরে চৌদ্দগ্রামে অনেক কিছু ঘটে গেছে আপনারা জানেন। এই সময়ে অনেক মা তার সন্তানকে হারিয়েছে। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। মামলা হামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়েছে। কাজী জাফর আহমেদ মৃত্যুর পূর্বে সর্বশেষ সুস্থ্য শরীরে চৌদ্দগ্রামে আসার সময়ে তার ব্যক্তিগত কোন গাড়ি ছিলনা। তিনি ট্রেনযোগে ঢাকা থেকে ফেনী হয়ে চৌদ্দগ্রামের বাড়িতে আসতেন।

ঐসময় দলীয় নেতৃবৃন্দ উনাকে গাড়ি নিয়ে রিসিভ করে বাড়িতে নিয়ে আসতেন। এই ছিল সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর রাজনীতি। তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন সমাবেশে কাজী জাফর আহমেদকে নিয়ে অনেকেই সমালোচনা করেন। তিনি নাকি কিছুই করেন নাই। অথচ চৌদ্দগ্রামে ২টি সরকারী কলেজ, ২টি পল্লী বিদ্যু সাব ষ্টেশন, একটি শিল্পনগরী, চৌদ্দগ্রামে গ্যাস সংযোগ কাজী জাফর আহমেদের মাধ্যমেই হয়েছে। মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নাজির আহমদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাচির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবদুল্লা চৌধুরী পাশা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদার, উপজেলা যুবসংতির সভাপতি কাজী শহিদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুর ইসলাম নুরু। এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবদুল লতিফ, দেলোয়ার হোসেন দেলু, আবদুল মমিন, নজরুল ইসলাম, ছাবির হোসেন কবিরাজ, হারুন রশিদ, ইউনিয়ন যুবসংতির নেতা নবী হোসেন, রহমত উল্লা, আবদুল কাইয়ুম, চবির আহম্মদ, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্র সমাজের নেতা ফয়সাল আহম্মদ, রাকিব হোসরন, সেলিম মিয়া, মোহাম্মদ সিয়াম, রিয়াদ হোসেন, সালমান হোসেন, আনোয়ার হোসেন, ফিরোজ মাহামুদ, ফোরকান আহম্মদ, আবুল কাসেম প্রমুখ।

Please follow and like us: