, || - ||

চৌদ্দগ্রামে করোনায় নতুন শনাক্ত ৯, মোট ৩৬৫

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার নতুন করে ৯ পুরুষ ও নারীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট করোনা শনাক্তর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ্য হয়েছেন ১৮৭ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের মধ্যে নতুন করে ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন; চাঁনপুর কোনাবাড়ির ফাতেমা(৪৫), চাপাচৌ গ্রামের আলী আক্কাস(৩৯), নোয়াপুরের খাদিজা আক্তার(২১), মিয়াবাজার হাইওয়ে পুলিশের তাজুল ইসলাম(২৮), খাটরার সুমি বেগম(৩৩), নুরুন নবী(৩৮), ছাতিয়ানীর সালমা আক্তার(১৫), তালগ্রামের জহিরুল ইসলাম(৪২) ও গুণবতী এনআরবি গ্লোবাল ব্যাংকের রেদওয়ান(৩৮)। এদিকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

Please follow and like us: