, || - ||

চৌদ্দগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে ব্যবসায়ী, পথচারী ও সিএনজি অটোরিকশা চালকদের মাঝে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

 

শনিবার বিকেলে মুন্সিরহাট বাজারে লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক আবুল বাশার বুলু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর শাস্তি দেয়া হবে বলেও তিনি হুশিয়ারী করেন।

Please follow and like us: