কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ৯ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ্য হয়েছেন ৫৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার করোনা পজেটিভ শনাক্তরা হলেন; আলকরার ইউনিয়নের কুলাসার গ্রামের মোবারক হোসেন(৫৮), আলকরা গ্রামের ইকবাল আহমেদ(৩৫), মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মজিবুর রহমান(৪৮), পৌরসভার লক্ষীপুরের মজিবুল হক(২৯), ওষুধ কোম্পানী এসকেএফের রিপ্রেজেন্টেটিভ মেহেদী হাসান(৩৫)। ১১ জুন তাদের নমুনা নেয়া সংগ্রহ করা হয়। এছাড়া নতুন আক্রান্ত আরও কয়েকজন হলেন; বাতিসা ইউনিয়নের কালিকাপুরের মোঃ এনাম(৩৫), পৌরসভার শ্রীপুরের রওশন আরা(৪১), সোনাকাটিয়া গ্রামের ফিরোজা বেগম(৫০), পাঁচরা গ্রামের জাহাঙ্গীর হোসেন(৪৫)। ১৪ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। এদিকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। এ ভাইরাস দমনে কোন ওষুধ আবিস্কার না হওয়ায় প্রত্যেকে নিজ উদ্যোগে সচেতনতার কোন বিকল্প নাই। সুতরাং সকলকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করেছেন সচেতন মহল।
, || - ||
চৌদ্দগ্রামে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৯
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: