মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে ক্বওমী মাদরাসা সংগঠনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
কুমিল্লার চৌদ্দগ্রাম শ্রীপুর জামিয়া মাদানিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে জেলা ক্বওমী মাদরাসা সংগঠনের বৃত্তিপ্রাপ্ত ২৪ ছাত্রকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, হাব ও আটাব চট্টগ্রাম জোনের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং মুহতামিম মোহাম্মদ উল্লাহ উজানীর পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, সাবেক এনএসআই পরিচালক কাজী কামাল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, মছরুর হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার মোঃ শামীম। ওয়াজ করেন মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মাহমুদ হাসান কাসেমী, মাওলানা হারেছ উদ্দিন। এরআগে বৃহস্পতিবার রাতে ওয়াজ করেন মাওলানা মেরাজুল হক মাযহারী, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল হাসান রাজাপুরী। এ সময় মাওলানা আলতাফ হোসেন, মুফতি আবদুর রহিম, হাফেজ মুহাঃ শাহাদাত হুসাইন, বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিভাবকসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
Please follow and like us: