বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড বসন্তপুর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং হতদরিদ্র অসহায় ও কর্মহীন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে বসন্তপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাষ্টার শরীফ মোঃ ইউসুফের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রাজ্জাকের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশিদ দাউদ, উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, উপজেলা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক আর্মি মালেক, সদস্য মফিজুর রহমান মাহফুজ, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি শাহ আলম মেম্বার, যুব বিষয়ক সম্পাদক সফিকুর রহমান মজুমদার, ইউনিয়ন বিএনপির সদস্য একেএম শাহজাহান শাহীন, মনোর আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলেমান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মিলন, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা শাহ আলম মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা ফরিদ হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব, সুফিয়ান, ডাঃ মামুন, জাহিদ ও রনি প্রমুখ।
, || - ||
চৌদ্দগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: