শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে গরু মোটাতাজাকরণের ৫ লাখ ৭৬ হাজার পিছ ট্যাবলেট আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে এক কোটি পনের লাখ বিশ হাজার টাকা মুল্যের ৫ লাখ ৭৬ হাজার পিছ গরু মোটাতাজাকরণের স্টেরয়েড ট্যাবলেট আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি বিশেষ দল চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার পিছ অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করে। ট্যাবলেটের মূল্য এক কোটি পনের লাখ বিশ হাজার টাকা। ভারতীয় মালামাল উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

Please follow and like us: