চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গলায় ফাঁসি লাগিয়ে দুই ব্যক্তি আত্মহত্যা করেছে। তারা হলেন; শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের ইয়াসিন মিয়ার পুত্র মানসিক রোগী আবদুর রশিদ(৫৫) ও শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গাপুস্করণী গ্রামের আলমগীর হোসেনের পুত্র জাহিদুল ইসলাম(১৮)। এরমধ্যে আবদুর রশিদের লাশের ময়নাতদন্ত শেষে ও জাহিদের পরিবারের কোন দাবি না থাকায় সুরতহাল শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। গতকাল বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই আবদুস সালাম ও এসআই ইকবাল মনির।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে জাহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। এরআগে একই কারণে মানসিক রোগী আবদুর রশিদও আত্মহত্যা করে। নিহত আবদুর রশিদ দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
চৌদ্দগ্রামে গলায় ফাঁসি দিয়ে দুই ব্যক্তির আত্মহত্যা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: