কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামে গরীব ও অসহায় দিনমজুর, রিকশাচালকসহ চার শতাধিক মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেছেন ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল বাহার। শনিবার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। ইউপি সদস্য নুরুল বাহারের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা আবদুল কাদের, উপজেলা আ’লীগের সদস্য ফারুক আব্দুল্লাহ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলমগীর হোসেন মজুমদার, মাসুদ রানা রসুল, নুরুল হক ভূঁইয়া, স্বপন ভূঁইয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাহাব উদ্দিন, আব্দুল কুদ্দুস, এম এ নোমান প্রমুখ।
Please follow and like us: