কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চৌদ্দগ্রাম পৌরসভাধিন ফালগুনকরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু। এ সময় ২ শতাধিক শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, এমওডিসি ডা. আল রায়হান পাটোয়ারী, ইউআরসি ইন্সট্রাক্টর মো: দেলোয়ার হোসেন মৃধা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আ. ন. ম মাসুম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: আমিনুল ইসালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফালগুনকরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালেহা আক্তার, তামমিনা আক্তার, বদরুন্নেছা, আলমগীর হোসেন, আয়েশা আক্তার, আছমা আক্তার, মোহাম্মদ আব্দুস শহীদ চৌধুরী, গাজী মো: তানভীর হোসেন, তাসলিমা আক্তার, ডাটা এন্ট্রি অপারেটর শ্যামল দত্ত, অফিস সহায়ক এছাক ভূঁইয়া প্রমুখ।
, || - ||
চৌদ্দগ্রামে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: