কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম(৬৩) বুধবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ গুনগ্রাহী রেখে যান। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল খায়ের চেয়ারম্যান, জিএম তাহের পলাশী, খোরশেদ আলম, এরশাদ উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
, || - ||
চৌদ্দগ্রামে জাপা নেতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: