বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে জামায়াতের অনুদান পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে বন্যা পরবর্তী পূর্নবাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ২৫ লক্ষ টাকা বিতরণ করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে রোববার চৌদ্দগ্রাম নজিময়া কামিল মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী মোঃ এয়াছিন, পৌরসভা সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মফিজুর রহমান, হাছান মজুমদার, মহসিন কবিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যরা। এদিকে জামায়াত কর্তৃক প্রতিজন ১০ হাজার টাকা করে অনুদান পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবার।

 

Please follow and like us: