কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়ালী উল্যাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, সৈয়দ আহাম্মদ ভুঁইয়া খোকন, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, নজির আহমেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, পৌর আ’লীগ নেতা কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারন সম্পাদক ফারুক আহমেদ খা শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক গাজী শহীদ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। এ সময় উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
, || - ||
চৌদ্দগ্রামে জেল হত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: