কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ৩০জন কিশোরকে বাইসাইকেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে পশ্চিম ধনমুড়ী দ.পাড়া জামে মসজিদ কমিটি।
শুক্রবার বাদ আছর পূর্ব ঘোষনা অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে ৩টি বাইসাইকেল, ৪র্থ জনকে আর্কষনীয় পুরস্কার, ৫ম ও ৬ষ্ঠ অংশগ্রহণকারীকে ২টি পাঞ্জাবী এবং বাকী অংশগ্রহনকারী সকলকে একটি করে আকর্ষনীয় মগ উপহার দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাওলানা রফিক উল্লাহ’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. দিদার হোসেনের পরিচালনায় প্রধান মেহমান পুরস্কার তুলে দেন অত্র মসজিদের খতিব হাফেজ বশির আহম্মদ, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. এমরান হোসেন, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মো এয়াকুব, মোঃ এয়াছিন, মোঃ মাহবুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যবৃন্দ।