শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক নিহত, আহত ২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

চৌদ্দগ্রাম প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের চাপায় আবু হানিফ প্রকাশ কালা(২৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ পাশ্ববর্তী জগমোহনপুর বকুন্ডবাড়ির মৃত সুরুজ আলীর পুত্র। আহতরা হলেন; কালিকাপুর গ্রামের হাজী ইয়াছিনের পুত্র আবদুল মতিন(১৮) ও আরিফ হোসেনের পুত্র মুন্না(২৫)।  এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শাফায়েত উল্যাহ বলেন, চলন্ত মোটর সাইকেলকে পিছন থেকে একটি ট্রাক ফেনী-ট-১১-০০৭০) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত ও অপর দুইজন আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Please follow and like us: