মাদক ছাড়ি খেলা ধরি, নেশা মুক্ত জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে” কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা শ্রীপুর পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজতি ডাবল এলইডি কাপ টেন টেন ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় চৌদ্দগ্রাম এলভিনে স্টার ক্লাবকে ১ রানে পরাজতি করে “রামরায় গ্রাম স্পোটিং ক্লাব চ্যাম্পয়িন হয়।
এ উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে শ্রীপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম বাজারে বিশিষ্ট তরুণ ব্যবসায়ী সমাজসেবেক মামুন হাসান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজ সেবক বিল্লাল হোসেন।
বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার মোহাম্মদ আবু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন খাঁ, বাচ্চু মিয়া, শাহাব উদ্দিন, লিটন, মোস্তফা আদনান, মমতাজউদ্দীনসহ
এ সময় আরো উপস্থিত ছিলেন খেলা আয়োজক কমিটির মোঃ জনি, মোঃ মোশারফ, মাসুদ, সাব্বির, রিয়াদ, সাহাদাত, সিজান, শামীম, জুয়েল, ফয়সাল, মুন্না প্রমুখ।