মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
কুমিল্লার চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন(৩২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার(৪মে) রাত আটটার সময় পৌর এলাকার সেনেরখীল মোল্লা কোনায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে একইভাবে তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আহত হয়। মঙ্গলবার(৫ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিবেশী আবদুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন, তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ও সন্তানদের নিয়ে সেনেরখীল গ্রামের মোল্লা কোনায় আবুল হাশেমের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ডিস লাইন মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাবেয়া আক্তার চিৎকার করতে থাকে। তাৎক্ষণিক ইসমাইল হোসেন তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইসমাইল হোসেন পুনরায় ওই ডিস লাইনটি মেরামতের কাজ শুরু করে। একইভাবেই ইসমাইল হোসেন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে লুটিয়ে পড়ে। আশ-পাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বেলা ১১টায় জানাযা নামায শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
Please follow and like us: