, || - ||

চৌদ্দগ্রামে তিন বিশিষ্টজনের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে মরহুম মাষ্টার ওবায়েদুল্লাহ, মরহুম মোস্তফা গোলাম বাচ্চু ও মরহুম অধ্যক্ষ সৈয়দ সালাউদ্দিন সেলিমের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে মিয়া বাজার ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মিয়াবাজার সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি ও সাবেক ফুটবলার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সহ-সভাপতি আবদুল বারেক, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সাধারন ফজলুল হক মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিয়া নিজাম উদ্দিন, আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, মিয়াবাজার সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারন সম্পাদক মোঃ এরশাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, ক্রীড়া সম্পাদক হাসান ইমাম জুয়েলসহ সংগঠনের নেতৃবন্দ ও দুই শতাধিক রোজাদার ব্যক্তি।
অনুষ্ঠানে মরহুম মাষ্টার ওবায়েদুল্লাহ, মরহুম মোস্তফা গোলাম বাচ্চু, মরহুম অধ্যক্ষ সৈয়দ সালাউদ্দিন সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া মাদরাাসার মুহাদ্দিস মাওলানা মুছলেহ উদ্দিন।

Please follow and like us: