, || - ||

চৌদ্দগ্রামে তিন শতাধিক বানভাসীর মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিন শতাধিক বানভাসীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশী ও উপজেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেন, বিএনপি নেতা আবদুল কাদের বাবলু, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please follow and like us: