, || - ||

চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ে ৩৭টি  গ্রæপ মাধ্যমিক স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য’ বিষয়ে প্রথম রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা সদরের চৌদ্দগ্রাম সরকারি কলেজ ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের চারটি ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গ্রæপ ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার সমন্বয় করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ তৈয়ব হোসেন। উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, সদস্য রুপম সেন গুপ্ত প্রমুখ।

Please follow and like us: