প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে দেড় শতাধিক হতদরিদ্রের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক দিলেন পৌর প্যানেল মেয়র-২ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল হালিম। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাউন্সিলর আবদুল হালিমের নেতৃত্বে পূর্ব চান্দিশকরা তরুণ সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছুট্টু মিয়া, কবির আহমদ, পূর্ব চান্দিশকরা তরুণ সংঘের সৈকত, সাদ্দাম, নয়ন, মিশু, শহিদ, শাকিল ও কাউন্সিলর আবদুল হালিমের ছেলে রিদমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টিনে থাকা হতদরিদ্র মুসলিম ও হিন্দুদের খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করায় কাউন্সিলর আবদুল হালিমকে সকলেই ধন্যবাদ জানান। বিপদের সময়ে ঘরে অবস্থান করে খাবার পেয়ে হতদরিদ্ররা সন্তোষ প্রকাশ করেছেন।
, || - ||
চৌদ্দগ্রামে দেড় শতাধিক হতদরিদ্রের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক দিলেন কাউন্সিলর হালিম
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।Please follow and like us: