, || - ||

চৌদ্দগ্রামে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নতুন করে আরও ৬ জনসহ মোট ২৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে অবস্থান করে সুস্থ্য হয়েছেন ১৫৯ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৪ জনের। নতুন শনাক্ত ব্যক্তিরা হলেন; পৌর এলাকার লক্ষীপুর গ্রামের শহিদুর রহমান(২৫), ধনমুড়ি গ্রামের শামছুল করিম(৪৭), পল্লী বিদ্যুৎ অফিসের হাবিবুর রহমান(৪৫), লক্ষীপুর গ্রামের ইদ্রিস মিয়াজী(৫০), বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মুরশিদা বেগম(৩৩) ও গুণবতী ইউনিয়নের চাপালিয়াপাড়া গ্রামের শারমিন আক্তার(২৫)। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।
জানা গেছে, গত ২৪ জুন নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়। করোনা ভাইরাসের কোন ঔষধ বা টিকা আবিস্কার না হওয়ায় প্রত্যেকে নিজ উদ্যোগে সচেতন না হলে এর থেকে পরিত্রাণের কোন উপায় নেই। তাছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে মনোবল শক্ত রেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে বলে পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

Please follow and like us: