বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে নতুন মসজিদে অনুদান ও টিউবওয়েল প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামের আটগ্রাম বিজিবি সড়কে নবনির্মিত বায়তুন নুর জামে মসজিদে গতকাল সোমবার নগদ এগার হাজার এক’শ টাকা ও একটি টিউবওয়েল প্রদান করেছে চ্যারিটি অর্গানাইজেশান অব বাংলাদেশ(কোবা)। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিকের হাতে অনুদান তুলে দেন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা লিমন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত সংগঠনের মিডিয়া প্রধান সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সদস্য সাংবাদিক বেলাল হোসাইন, সাংবাদিক আনিছুর রহমান, আইটি বিশেষজ্ঞ ই¯্রাফিল হোসেন, রাকিব মিয়াজী, সাদ্দাম হোসেন, মসজিদের ইমাম সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন মুন্না, জনি, রাফি, নাইম, লিমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: