, || - ||

চৌদ্দগ্রামে নবজাগরন ক্লাবের উদ্যোগে ডবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম শুভপুর ইউনিয়নের তেলিহাটি নবজাগরণ ক্লাবের উদ্যোগে ডবল ফ্রিজ ফুটবল টুণামেন্টের শুভ উদ্বোধন। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক। খেলার শুভ  উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো.সোহাগ মাহমুদ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন শুভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মন্নান। শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইউছুপের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা ও শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার  আরএইচএম অপু, উপজেলা যুবলীগ নেতা গোলাম গাউস দেলোয়ার, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মঞ্জিল, কুমিল্লা উপসহকারি কৃষি কর্মকর্তা সুব্রত রায়, শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নয়ন বাঙ্গালী,

উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মোঃ ফখরুল আলম মজুমদার, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ নাহিদ আদনান, উপজেলা সৈনিকলীগের সদস্য মোঃ আবু ছালেহ ইব্রাহিম বাবু, শুভপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল কাসেম,ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এনামুল হক এনাম, মোঃ পেয়ার আহমেদ, খোরশেদ মোল্লা ও মোঃ রহিম বক্স প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো.সোহাগ মাহমুদ উপস্থিত সকল দর্শকদের ধন্যবাদ জানান ও ২০২৪ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপির পক্ষে কাজ করার উদাত্ত আহবান জানান। এবং উনার সহধর্মিণী এড. হনুফা আক্তার রিক্তার জন্য সকলের কাছে দোয়া চান। মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স আহবান জানান।

Please follow and like us: