বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে নিখোঁজের আট দিনেও গৃহবধুর সন্ধান মিলেনি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের আট দিনেও সন্ধান মিলেনি এক সন্তানের জননী শারমিন সুলতানার। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের ইউসুফ চৌধুরীর স্ত্রী ও একই ইউনিয়নের হাটবাইর গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের প্রথম মেয়ে। এ ঘটনায় শারমিনের স্বামী ইউসুফ চৌধুরী থানায় একটি সাধারণ ডায়েরী(নং-১৯) করেছেন।

দীর্ঘদিনেও শারমিনকে না পেয়ে প্রতিনিয়ত কান্নাকাটি করছে তার মা ছকিনা বেগম ও ছয় বছর বয়সী পুত্র ইসমাইল চৌধুরী অনন্ত।

স্থানীয় সূত্রে জানাযায়, শারমিন সুলতানা(২৩) গত সোমবার দুপুরে তার মা ছকিনা বেগমের জন্য ঔষুধ কিনতে হাটবাইর থেকে চৌদ্দগ্রাম বাজারে আসে। পরবর্তীতে রাতেও শারমিন বাড়িতে না ফেরায় তার মা ছকিনা বেগম জামাতা ইউসুফকে বিষয়টি অবহিত করেন। বন্ধ রয়েছে শারমিনের ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও গতকাল সোমবার বিকেল পর্যন্ত তার সন্ধান না পেয়ে থানায় তার স্বামী একটি সাধারণ ডায়েরি করেছেন। কোন সহৃয়বান ব্যক্তিকে তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮১৩৮২৮২৯৪ নাম্বারে অবহিত করতে অনুরোধ করেছে তার স্বামী ইউসুফ চৌধুরী।

Please follow and like us: