রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় আ’লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি একটি নালিশ পার্টি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মো: শাহিন আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আ’লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন-দল ক্ষমতা যদি না থাকে, তাহলে হাজার বোল্টের লাইট দিয়েও আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। দলাদলি ও গ্রুপিং বন্ধ করে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয় করতে কাজ করতে হবে। জনপ্রিয়তার হারে যাকে মনোনয়ন দেয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ২০০১ সালের কথা স্মরণ করে বলেন, আপনারা নিশ্চয় ২০০১ সালের কথা ভুলে যাননি। সে সময় আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বাবার জানাযাতে ছেলেকে যেতে দেওয়া হয়নি। বহু নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। সেই ২০০১ সালের পুনরাবৃত্তি যদি আবারও ঘটে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে রক্তের বণ্যা বয়ে যাবে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আজ জাতীয় ঐক্যের নামে নেতায় নেতায় জোট করতেছে। এ জোটে জনগণের কোন সম্পৃক্ততা নেই। জনগণ এ জাতীয় ঐক্যকে মানে না। এ সময় তিনি আরও বিএনপি একটি নালিশ পার্টি। তারা শুধু বিদেশী প্রভুদের কাছে নালিশ করতে যানে। জাতিসংঘের মহাসচিবের নাম ভাঙিয়েও তারা দেশবাসীকে ধোকা দিতে চেয়েছে। আজকে প্রমাণ হয়ে গেছে-জাতিসংঘের মহাসচিব বিএনপিকে আমন্ত্রণ জানায়নি। বিএনপি প্রতিবারই ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে থাকে। কিন্তু গত ১০ বছরে ২০ ঈদ অতিবাহিত হয়েছে। ১০ মিনিটের জন্যও বিএনপি আন্দোলন করতে পারেনি।
বিএনপির প্রতি ব্যাঙ্গাত্বক করে তিনি বলেন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর?। যারা দশ বছর আন্দোলন করতে পারেনি, তারা দেড় মাসে সরকারের কিছুই করতে পারবে না।
বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে ওবায়দুল কাদের বলেন, চৌদ্দগ্রামের এই পথসভা জনসভায় রূপ নিয়েছে। এই উপজেলায় জনসভায় যত লোক সমাগম হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঢাকা শহরে আপনারা এই রকম জনসভা করতে পারবেন না। দেশ আজ স্বনির্ভর। শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাতেই জানেন না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করতেও জানেন। তাই জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তুলে ধরেছেন। মন্ত্রী গতকাল শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান নওফেল, বুড়িচংয়ের এমপি আবদুল মতিন খসরু, লাকসামের এমপি তাজুল ইসলাম, আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, জিএম মীর হোসেন মীরুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: