, || - ||

চৌদ্দগ্রামে নুরানী হাফেজিয়া এবতেদায়ী মাদ্রাসার মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি-
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রাম নুরানী হাফেজিয়া এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ গতকাল শনিবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মোঃ মফিজুর রহমান। ইসমাঈল হোসেন কন্ট্রাক্টরের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক খালেদ সাইফুল্লার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ, মক্কা হোটেলে পরিচালক মোঃ সুমন, পূর্ব আটগ্রাম নুরানী হাফেজিয়া এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শেষে পরিক্ষার্থীদের মাঝে সমাপনী পরীক্ষার প্রবেশ পত্র বিতরণ করা হয়।

Please follow and like us: