, || - ||

চৌদ্দগ্রামে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে মাসুদা কালাম ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায়সহ পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান। মাসুদা কালাম ফাউন্ডেশনের সভাপতি ডাঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি উন্নয়ন বদিউল আলম ভুঁইয়া। বক্তব্য রাখেন ডাঃ নারগিস সুলতানা নিশি, উৎসর্গ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশিদ, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ফেনী ওয়েলস্ ডায়াগনষ্টিক সেন্টারের নিজাম উদ্দিন, কেএ রহমান জাকারিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ জাহিন তারেক ভুঁইয়া, নাজমুল হাসান সাম্মী, ডাঃ নাজমুল ইসলাম, ডাঃ সাহাব উল্যাহ রিটু, ডাঃ এম এ মমিন, ডাঃ সাকের হোসেন, ডাঃ আবদুল্লাহ আল মামুন, ডাঃ সুজন কর্মকারসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাস্টার ইউসুফ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তারদের সম্মান প্রদান ও কেক কাটেন অতিথিবৃন্দ।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us: