, || - ||

চৌদ্দগ্রামে প্রতিবন্ধী নিখোঁজের ২০ দিনেও সন্ধান মিলেনি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে শাখাওয়াত হোসেন(৩৪) নামে এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজের ২০ দিনেও সন্ধান মিলেনি। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার পশ্চিম পাড়ার সর্দার বাড়ির মৃত কেফায়েত উল্লাহ ও মৃত খোদেজা বেগমের পুত্র। এ ঘটনায় রোববার থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে।
জানা গেছে, গত ৭ অক্টোবর বিকেলে শাখাওয়াত হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি শাখাওয়াত হোসেনের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা তাঁর ভাতিজার ০১৮২২৮৩০০৫৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please follow and like us: